২০১০ সালে তথ্যপ্রযুক্তি খাতের জন্য প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কারণে ২০০৯ সালে তথ্যপ্রযুক্তি নিয়ে সব ক্ষেত্রেই আলোচনা ও বিভিন্ন কর্মকাণ্ড দেখা গেছে। ২০১০ সালে তথ্যপ্রযুক্তি খাতে কিছু প্রত্যাশার কথা বলেছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি মোহাম্মদ কায়কোবাদ অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়তথ্যপ্রযুক্তিকে উন্নত করতে হবে—এই আশা আমদের অনেক দিনের। আমরা সবর্জনীন তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। বিগত বছরগুলোতে তথ্যপ্রযুক্তি খাতে কিছু কিছু কাজ শুরু হয়েছে। কম্পিউটার থেকে ভ্যাট তুলে নেওয়া হয়েছে। বিদেশের বিভিন্ন দেশে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির লোকদের নিয়ে যাওয়া হয়েছে। হাইটেক পার্ক করার পরিকল্পনা করা হয়েছে। মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। ডিজিটাল ভিলেজ করার পরিকল্পনা করা হচ্ছে। সাবমেরিন কেব্ল নেটওয়ার্কে যুক্ত হওয়া ইত্যাদিসহ বিভিন্নমুখী উন্নয়নমূলক কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের কথা হলো, আমাদের পাশের দেশ ভারতের তুলনায় দুই হাজার ভাগের এক ভাগও তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন হয়নি। তথ্যপ্রযুক্তির উন্নয়নে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।২০১০ সালকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার বছর হিসেবে ধরা উচিত। ২০১০ সালসহ আগামী দিনগুলোতে তথ্যপ্রযুক্তির উন্নতির জন্য শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। মোস্তাফা জব্বারসভাপতি, বাংলাদেশ কম্পিউটার সমিতি২০১০ সালে এককথায় আমার প্রত্যাশা হচ্ছে, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য মধ্য ও দীর্ঘমেয়াদি কাজগুলো শুরু করা এবং স্বল্পমেয়াদি কাজগুলো সম্পন্ন করা। গত বছরই সব পর্যায়ের কাজেরই মূল পরিকল্পনা সম্পন্ন হতে পারত। কিন্তু সেটি হয়নি। যদিও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) নীতিমালা ২০০৯ সরকার দ্বারা অনুমোদিত হয়েছে এবং বলা হচ্ছে যে এর আওতাধীন ৩০৬টি কর্মপরিকল্পনাই ডিজিটাল বাংলাদেশ গড়ার অ্যাকশন প্ল্যান। তবে কোনোভাবেই মানতে পারি না যে বিদ্যমান আইসিটি নীতিমালাই ডিজিটাল বাংলাদেশের রূপরেখা। বরং মনে করি, সেটি পুরোপুরি যথার্থ নয় বা এটি কোনোভাবেই পূর্ণাঙ্গ ডিজিটাল বাংলাদেশের দর্শনের প্রকাশ নয়। কারণ সেই নীতিমালাটি ডিজিটাল বাংলাদেশ লক্ষ্যকে রেখে এর প্রবক্তাদের দ্বারা প্রণীত হয়নি। ডিজিটাল বাংলাদেশ দর্শনকে অন্তর্ভুক্ত করে আইসিটি নীতিমালায় পরিবর্তন আনতে হবে। ২০১০ সালে ডিজিটাল পদ্ধতিতে কর্মরত সরকারকে বাস্তবে দেখতে চাই। দেখতে চাই, সরকারের কার্যকলাপের ফলে ভূমি, স্বাস্থ্য, বিচারব্যবস্থাসহ জীবনের সব ক্ষেত্রেই ডিজিটাল জীবনযাপন বেশ প্রবলভাবে দৃশ্যমান। মো. আকতারুজ্জামানসভাপতি, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ২০১০ সালের প্রথম চাওয়া বাংলাদেশ তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে। আর এগিয়ে নেওয়ার জন্য বাজেটে তথ্যপ্রযুক্তি উন্নতির জন্য বরাদ্দ বাড়াতে হবে। শুধু টাকার পরিমাণ বাড়ালেই হবে না, সেই টাকা বিভিন্ন উন্নয়মূলক তথ্যপ্রযুক্তিখাতে যথাযথভাবে ব্যয় করতে হবে। সরকার চলিত অর্থবছরের তথ্যপ্রযুক্তি খাতে ১০০ কোটি টাকা দেওয়ার কথা বলেছে। এখানে সরকারের কাছে একটি প্রত্যাশা, এই ১০০ কোটি টাকা যেন সম্পূর্ণ ব্যয় করা হয়। আমাদের দেশে ই-কর্মাস চালুর অনুমোদন পাওয়া গেছে।ই-কমার্সের ব্যবহার আরও বাড়াতে হবে। সবার মধ্যে এ বিষয়টি সহজ করে তুলে ধরতে হবে। সবার জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। সাধারণ জনগণের মধ্যে তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দিতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত একটি বড় সমস্যা ভিওআইপি। ভিওআইপি সবার জন্য মুক্ত করে দিতে হবে। বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ মানুষগ্রামে বাস করে। আমরা যদি গ্রামের মানুষকে তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহী করতে না পারি তবে বাংলাদেশকে কখনোই ডিজিটাল দেশ হিসেবে গড়ে তোলা যাবে না। রেজা সেলিম পরিচালক, আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পবাংলাদেশ গ্রামপ্রধান দেশ। আমাদের গ্রামকে সবার আগে উন্নত করতে হবে। দেশকে ডিজিটাল করে গড়ে তুলতে হলে আগে গ্রামে ডিজিটাল প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে হবে। সরকার গ্রামের কিছু স্কুলের শিক্ষার্থীদের জন্য ল্যাব করে দিচ্ছে। এটা অনেক ভালো একটি উদ্যোগ। কিন্তু সরকারের কাছে চাওয়া হলো, শুধু স্কুলের শিক্ষার্থীদের জন্য ল্যাব না করে এটি সবার জন্য খুলে দেওয়া উচিত। যদি ল্যাবটি গ্রামে করা হয় তবে সেটার সুফল আরও ভালো পাওয়া যাবে। ওই ল্যাবটি গ্রামের সবাই মিলে ব্যবহার করতে পারবে। আমি চাই, প্রতিটি গ্রামে সরকার একটি করে কম্পিউটার কেন্দ্র স্থাপন করে দেবে। ডিজিটাল বাংলাদেশের স্লোগান হবে ‘এক গ্রাম এক পিসি’। একটা দেশকে ডিজিটাল করতে হলে বাজেট ১০০ কোটি টাকার বরাদ্দ কোনো কাজে আসবে না। আর এই ১০০ কোটি টাকা কোন খাতে ব্যয় করা হবে, সেটা নির্দিষ্ট করা নেই। এটা নির্দিষ্ট করে বলে দিতে হবে। ভয় নয়, বেসরকারি সংগঠনের সঙ্গে সরকারের সম্পর্ক বন্ধুসুলভ হওয়া উচিত। ২০১০ সাল বাংলাদেশ সরকারের জন্য গুরুত্বপূর্ণ বছর। দেশকে ডিজিটাল করার ক্ষেত্রে প্রস্তুতি নিতে হবে এ বছরই। আবদুল্লাহ এইচ কাফী সভাপতি, অ্যাসোসিয়েশন অব এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন প্রত্যাশার শেষ নেই। আমরা এখনো তথ্যপ্রযুক্তি খাতে খুব ভালোভাবে এগোতে পারিনি। আমাদের শুরুটা কিন্তু অনেক ভালোভাবে হয়েছিল। উপমহাদেশের মধ্যে বাংলাদেশে প্রথম এসেছে ১৯৬৪ সালে। ১৯৮০ সালে যখন মাইক্রোকম্পিউটার বাংলাদেশে আসে, তখন আমাদের অবস্থা অনেক ভালো ছিল। বর্তমানে ভারতসহ তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে উন্নত দেশগুলোর চেয়ে আমাদের দেশ অনেক বেশি এগিয়ে ছিল। কিন্তু শুরুর দিকের সেই ধারা আমরা বজায় রাখতে পারিনি। আমি মনে করি, ২০১০ সালে তথ্যপ্রযুক্তি খাতে কিছু মৌলিক কাজ করতে হবে। এর মধ্যে প্রধান হচ্ছে, সত্যিকারের তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে কিছু লোককে গড়ে তুলতে হবে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকার ২০১০ সালে ঢাকার প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ওয়াইম্যাক্সের আওতায় নিয়ে আসবে এবং শিক্ষার্থীদের বিনামূল্যে ওয়াইম্যাক্স ব্যবহারের সুযোগ করে দেবে—এ আমার প্রত্যাশা। ২০১০ সালে কতগুলো উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে—প্রথমত, প্রত্যেক বাড়িতে তথ্যপ্রযুক্তি পৌঁছে দিতে হবে। অনন্য রায়হাননির্বাহী পরিচালক, ডিনেটসর্বজনীন টেকসই তথ্য ও জ্ঞানব্যবস্থা প্রতিষ্ঠার কাজ এ বছর আরও বেগবান হবে—এটা আমার প্রত্যাশা। কেননা টেলিসেন্টার প্রতিষ্ঠায় দেশব্যাপী সরকারি উদ্যোগ শুরু হতে যাচ্ছে। তবে এই উদ্যোগের বাস্তবায়নে ব্যক্তি-উদ্যোগের চেয়ে সামাজিক উদ্যোগকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তা না হলে দরিদ্র জনগোষ্ঠী এ রকম তথ্য ও জ্ঞানব্যবস্থার বাইরে রয়ে গেলে তা দারিদ্র্য বিমোচনের কাজে লাগবে না। বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের (বিটিএন) মাধ্যমে জেলাভিত্তিক সম্পদ কেন্দ্রগুলোকে শক্তিশালী করতে পারলে তৃণমূলের উদ্যোগগুলোর সমস্যা হলে তা দ্রুত সহযোগিতা পাবে। এর ফলে স্থাপিত কেন্দ্রগুলো টেকসই হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের দরকার রয়েছে। এ সংস্কার না হলে অনেক ভালো উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে না। ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংকের ই-পেমেন্ট চালু করার সিদ্ধান্ত ২০১০ সালে বাস্তবরূপ লাভ করুক। তথ্য কমিশন তথ্যপ্রযুক্তির উপযুক্ত ব্যবহার করে জনগণের তথ্যপ্রযুক্তির অধিকার নিশ্চিত করবে—এই প্রত্যাশা রইল।হাবিবুল্লাহ এন করিমসভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস২০০৯ সালে সরকারের নেওয়া নীতিগুলো ২০১০ সালে বাস্তবায়ন হবে—এটাই সবার আগে চাওয়া। সরকার চলতি বছরে ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। আমরা চাই ২০১০ সালে সরকার ঘোষিত অর্থের পুরোটাই যেন তথ্যপ্রযুক্তি খাতে ব্যবহার করা হয়। বাংলাদেশকে ডিজিটাল করতে হলে বাজেটের ১০০ কোটি টাকা দিয়ে হবে না। বাংলাদেশকে ডিজিটাল করতে হলে প্রতি অর্থবছরের বাজেটে এক থেকে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভালোভাবে চলবে—এটা আমার চাওয়া। তথ্যপ্রযুক্তি খাতকে উন্নত করতে বিদ্যুত্ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দরকার।বাইরের বিশ্বের দেশগুলোতে প্রতিরক্ষা বাহিনী সবচেয়ে বেশি তথ্যপ্রযুক্তিনির্ভর। কিন্তু বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনী এখন পুরোপুরি তথ্যপ্রযুক্তিনির্ভর হতে পারেনি। আমি চাই এ খাতটি তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হোক। আইসিটি ক্ষেত্রে ৩০৬টি কর্মসূচি দেওয়া হয়েছে। আশা করি, এই কর্মসূচির মধ্যে কমপক্ষে ৫০টির বাস্তবায়ন করা হোক। দ্বিতীয় সাবমেরিন কেবেলর নেটওয়ার্কের কাজ তাড়াতাড়ি চালু করা হোক। বাংলাদেশে প্রতি মেগাবিট ব্যান্ডউইডথ কিনতে ১৮ হাজার টাকা খরচ হয়। এটাকে সাত বা আট হাজার টাকার মধ্যে নিয়ে আসবে সরকার। অনুলিখন  বাদল খান