২০১২ বনাম ২০১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ শেষ! আর এই সুযোগে ২০১৩ চলে এসেছে...। দরজার ওপাশে ২০১২ যেতে যেতে আর এপাশে ২০১৩ দাঁড়িয়ে যে আলাপচারিতা করছিল, তা-ই হুবহু তুলে ধরেছেন অনামিকা মণ্ডলবারো বলে আমার সময় ক্রিকেট হেসেছেতেরো বলে হুমায়ূনহীন সাহিত্য কেঁদেছেবারো বলে আমার সময় সাগর হলো জয়তেরো বলে আমার মনে অগ্নিকাণ্ডের ভয়বারো বলে ছিল তখন অর্থনীতি বেশতেরো বলে ঋণখেলাপি করবে আমায় শেষবারো বলে আমার সময় থ্রিজি এসেছিলেপাহাড়, ফ্লাইওভার ধসবে নাকি—তেরো সে কথা বলে বারো বলে বিডি এখন শান্তির মডেলতেরো বলে ধ্বংসযজ্ঞে অশান্তি অঢেলবারো বলে আমি গেলাম এবার তোমার পালাতেরো বলে খারাপ ভুলে গাঁথব ভালোর মালা।চাকরির ইন্টারভিউ চলছেবস: আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা নিয়ম মেনে চলি।প্রার্থী: কী কী স্যার?বস: আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাটে জুতার তলা মুছে এসেছেন?প্রার্থী: জি স্যার।বস: আমাদের প্রথম নিয়ম হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোনো ম্যাটই ছিল না! কাজেই আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না।