২০১৯ সালের মধ্যে সবার জন্য প্রশ্ন ফাঁস

যেভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে, তাতে করে ভবিষ্যতে এ রকম দৃশ্য দেখলে রস+আলোর কথা মনে রাখবেন। কারণ, আমরাই তো ভবিষ্যৎ ফাঁস করে দিলাম। লিখেছেন মাসউদ ফোরকান

এই ছেলে, দাঁড়াও। বলো, বাংলাদেশে কয়টি বিভাগ আছে?
স্যার, এই প্রশ্নটা গতকাল রাতে করলে আজকে ক্লাসে ঠিকই বলতে পারতাম। সবার সামনে বিব্রত হতে হতো না।

সাগরের সাথে তোর অত কী শুনি? শরীফ চাকলাদারের ছেলে ডনের সাথে ওঠবস কর। ছেলেটা পরীক্ষার প্রশ্ন আউট করে।
ওকে আব্বা। সাগররে আজকেই ব্লক মাইরা দিতাছি।

স্যার, যদি পরীক্ষার জন্য একটু সাজেশন দিতেন।
ওরে, সাজেশন তো আমার চেয়ে তোরাই এখন ভালো দিতে পারবি!

ভাই, পাইকারি দামে প্রশ্ন কিনলে কি একটু কম পড়ত? বন্ধুরা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতাম।
আমি ভাই খুচরা বিক্রেতা। যা-ই হোক, নিবেন কিনা বলেন।

ভবিষ্যৎটা এভাবে উজ্জ্বল হয়ে যাবে, ভাবতেই পারিনি!
ঠিক বলছেন ভাই, ২০১৯ সালের মধ্যে সবার জন্য প্রশ্ন ফাঁসের এই কর্মসূচি আমাদের ফিউচারটা বড় ব্রাইট করে দিল!