২০৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালের বহুতল ভবন কেমন হবে? ভবিষ্যৎ জীবনযাত্রার উপযোগী জলবায়ুর প্রতি সংবেদনশীল ও প্রযুক্তিনির্ভর বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক নির্মাণ প্রকৌশল প্রতিষ্ঠান অ্যারুপ। ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৯০০ কোটিতে পৌঁছাবে। এর মধ্যে ৭৫ শতাংশই শহরবাসী হবে। তাদের অস্তিত্ব রক্ষার্থে তখন জলবায়ু পরিবর্তন, জ্বালানির মূল্যবৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের ঘাটতি ও মানবসৃষ্ট বিভিন্ন সংকট নিরসনের উপযোগী ও পরিবেশবান্ধব বহুতল ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি অপেরা হাউস ভবন নির্মাতা প্রতিষ্ঠান অ্যারুপের বিশেষজ্ঞ জোসেফ হারগ্রেফ সম্প্রতি ‘ইটস অ্যালাইভ’ শীর্ষক এক প্রতিবেদনে জানান, রোবট বা যান্ত্রিক প্রযুক্তিনির্ভর এই ভবনের নিজস্ব ‘মস্তিস্ক’, ‘স্নায়ুতন্ত্র’ ও ‘ত্বক’ থাকবে এবং এটি মানুষের প্রয়োজনে সাড়া দেবে। তবে ভবনটির সম্ভাব্য উচ্চতা ও অন্যান্য তথ্য গোপন রাখা হয়েছে। সূত্র: অ্যারুপ/ইনডিপেনডেন্ট।