২০৫০ সালের এক দিন
আজ স্কুলে যেতে ইচ্ছে করছে না র্যামের। ডিভাইস স্যারের হোমওয়ার্কও করা হয়নি। স্যার আবার ভীষণ রাগী। হোমওয়ার্ক না করলে রোবট সাজিয়ে কান ধরে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে রাখেন। নড়াচড়া করলে স্কুলের দপ্তরি রোবট ম্যালওয়ার দিয়ে বেত্রাঘাত করান। তাই র্যাম তার মাকে গিয়ে বলল, ‘মা, আজ আমার পিসির হার্ডডিস্কটা কাজ করছে না, আজ আমি স্কুলে যাব না।’ মাও ভীষণ চালাক। তিনি বললেন, ‘গত সপ্তাহে তুমি হার্ডডিস্ক নষ্ট বলার পর আমি নিউটন অ্যান্টিভাইরাস লাগিয়ে দিয়েছি, তোমার হার্ডডিস্ক এখন নিউটনের মতো শক্তিশালী।’ একটি সিনেমার দৃশ্যে নায়িকাকে তুলে নিয়ে যাচ্ছে ভিলেন। জোর করে নায়িকার দৈহিক ভালোবাসা পাওয়ার চেষ্টা করছে। নায়িকা তখন উচ্চ স্বরে সংলাপ দিল, ‘ছেড়ে দে ফোল্ডার ভাইরাস, তুই আমার ডিভিডি ড্রাইভ পেলেও র্যাম পাবি না।’ ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে গেছেন এক পতি। বাজারে দোকানদারের সঙ্গে তাঁর কথোপকথন—পতি: গিগাবাইটের কেজি কত?দোকানি: ১২০ টাকা দর স্যার।পতি: বলো কী? কালকে না ৬০ টাকা ছিল?দোকানি: কী করুম স্যার? কেনা বেশি পড়ে, তার ওপরে সন্ত্রাসীরা পথে জোর কইরা গিগাবাইট নিয়ে চ্যাট করে, ইউটিউব দেখে, মুভি ডাউনলোড করে।পতি: এভাবে দাম বাড়লে মানুষ খাবে কী? সরকার মানুষকে না খাইয়ে মারবে নাকি? ড. প্রফেসর রহমানের চেম্বারে এক রোগী তাঁর রোগ বর্ণনা করছেন, ‘গত তিন দিন ধরে আমার পিসিটা স্ট্যান্ডবাই অবস্থায়, সারা রাত শুইয়ে রেখেও স্লিপমুডে যায় না। সিপিইউটা জ্বরে পুড়ে যাচ্ছে, খুক খুক করে সাউন্ড বন্ধ হয়ে যায় স্পিকারের, কাঁপুনি দিয়ে শাটডাউন হয়ে যায় মাঝে মাঝে। ডাক্তার সাহেব, আমার কী হবে?ডাক্তার: ঋতু পরিবর্তন হচ্ছে তো, এই যে উইন্ডোজ ২৬ গিয়ে ২৭ এল, তাই ভাইরাসে পেয়েছে। এটা কোনো ব্যাপার নয়। এই টেস্টগুলো করে আগামীকাল আসেন একবার। এক মা তাঁর বাচ্চাকে রূপকথার গল্প শোনাচ্ছেন, ‘তখন মানুষ কম্পিউটার চিনত না, ঘুমানোর আগে ফেসবুক লগআউট করা লাগত না, মানুষ মোবাইলে কথা বলত সে সময়।বাচ্চা: কম্পিউটার না থাকলে মানুষ তাহলে কোথায় ফিফা খেলত? নগরের একটি কফি শপে দুই মগ ম্যাজেন্টা কফি নিয়ে আড্ডা দিচ্ছে র্যাম এবং তার বন্ধু ক্যাবল।র্যাম: এইবার ধানের দাম কেমন রে? আমরা শ্রমের মূল্য পাব তো?ক্যাবল: ধানের দাম জানি না, আমার ফার্ম ভিলায় এবার শসার চাষ করছি। নেইবাররা যদি হেল্প করে লাভ উঠে আসবে।