২১ আগস্ট স্মরণে লস অ্যাঞ্জেলেসে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মরণসভায় বক্তব্য রাখছেন একজন আলোচক।
স্মরণসভায় বক্তব্য রাখছেন একজন আলোচক।

২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার ১০ বছর পূর্ণ হলো। নৃশংস এই হামলায় নিহত লোকজনের স্মরণে লস অ্যাঞ্জেলেসে এক স্মরণসভার আয়োজন করা হয়। ২১ আগস্ট সন্ধ্যায় স্থানীয় আলাদীন রেস্টুেরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ সভার আয়োজন করে।

সভার শুরুতে সবাই নীরবে এক মিনিট দাঁড়িয়ে নিহত মানুষের স্মরণে সম্মান প্রদর্শন করা হয়। নীরবতা পালন শেষে তাঁদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা করা হয়। দোয়া পরিচালনা করেন মিয়া আবদুর রব। ২১ আগস্টের ঘটনার প্রত্যক্ষদর্শী শাহ আলম খান চৌধুরী উপস্থিত শ্রোতাদের কাছে সংক্ষেপে সেদিনের ঘটনার বর্ণনা দেন। বর্ণনা শুনে শ্রোতারা আপ্লুত হন।

আলোচনায় অংশ নেন ফিরোজ আলম, শাহ আলম খান চৌধুরী, শওকত চৌধুরী, কালী কুমার গোপ, ইলিয়াস আলী, সাইফুল ইসলাম চৌধুরী, মোবারক হোসেন, আরাফাত হোসেন, সুজাউদ্দিন, এম কে জামান, আতিকুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন শফিকুর রহমান। পরিচালনা করেন রবি আলম। সভায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

তপন দেবনাথ

লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট