২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিভিন্ন রাজনৈতিক সংগঠন মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নগর আওয়ামী লীগগ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মুসলিম ইনস্টিটিউটে নগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এতে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আকতারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য মো. ইসহাক মিয়া, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, নগর গণফোরাম সভাপতি কফিল উদ্দিন, ন্যাপ সভাপতি আবদুল মোমেন ভূঁইয়া, জাসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।নগর আওয়ামী লীগের উদ্যোগে আন্দরকিল্লা চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈমউদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দীন, শফর আলী, শেখ মাহমুদ ইসহাক, নোমান আল মাহমুদ, কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, ওমর ফারুক, আবু তাহের, ইকবাল হাসান, সিরাজ উদ-দৌলা, মো. ঈসা, শফি বাঙালি, খোরশেদ আলম প্রমুখ। নগর ছাত্রলীগচট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ চট্টগ্রাম নগর কমিটির সভাপতি ছাত্রনেতা এম আর আজিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এক মৌন মিছিল বের হয়। মিছিলটি নগরের কেসি দে সড়ক, বৌদ্ধমন্দির সড়ক ও ডিসি হিল হয়ে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মৌন মিছিলে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন, সাবেক কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন, সহসভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম উদ্দিন, দপ্তর সম্পাদক আরশেদুল আলম প্রমুখ।মিরসরাই২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিরসরাইয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে যাঁরা জাতির জনক হিসেবে স্বীকৃতি দিতে চান না তাঁরা বাংলাাদেশের স্বাধীনতাবিরোধী, পাকিস্তানের দোসর। এদের চিহ্নিত করে বয়কট করতে হবে। তিনি ২১ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিনের পরিচালনায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুল হক, জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, সরকারহাট এনআর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ, কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ।শিল্পমন্ত্রী আরও বলেন, সম্ভাবনাময় বাংলাদেশকে যারা দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করতে চান তারাই ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হলেও থেমে নেই। সভায় বক্তারা গ্রেনেড হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।