২১ দফা দাবিতে পটিয়ায় শিক্ষক-কর্মচারীদের সমাবেশ
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তসহ ২১ দফা দাবিতে ১০ মার্চ বেলা ১১টায় পটিয়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট পটিয়া উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের পটিয়া উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া, জীবন কৃষ্ণ বণিক, আবু ইউসুফ চৌধুরী, দেলোয়ার হোসেন, সুবল কান্তি চৌধুরী, পুলিন বিহারী নাথ, মোহাম্মদ হাসান, প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ, শহীদুল ইসলাম, আবদুল মান্নান, অরুণ কুমার মিত্র, আবু নোমান, রতন কুমার দেব, কৃষ্ণ পাটোয়ারী, অমর নাথ, জামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে ২১ দফা দাবি মেনে নেওয়া না হলে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পটিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।