২১ ফেব্রুয়ারি টিআইসিতে আমার ভাষার ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র প্রতিবছরের মতো এবারও আয়োজন করেছে চলচ্চিত্র অধিবেশন ‘আমার ভাষার ছবি’। থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের লেকচার থিয়েটার মিলনায়তনে ২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় জহির রায়হান পরিচালিত বেহুলা চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে এ অধিবেশনে শুরু হবে। এরপর বেলা তিনটায় আলমগীর কবির পরিচালিত সীমানা পেরিয়ে, বিকেল পাঁচটায় সালাউদ্দিন পরিচালিত সূর্য স্নান এবং সন্ধ্যা সাতটায় গাজী রাকায়েত পরিচালিত মৃত্তিকা মায়া প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।