প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে উপজেলার ছয়টি ইউনিয়নের দুই হাজার ১০০ পরিবারের মধ্যে ৪২ মেট্রিক টন (প্রতি পরিবারকে ২০ কেজি করে) চাল বিতরণ করা হয়। গত রোববার সকাল ১০টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা আনসারুল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন। পরে পাঁচটি ইউনিয়নের ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।