প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য ও শুভমিতা ব্যানার্জী এবার চট্টগ্রাম আসছেন। ২২ মার্চ সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে সংগীতসন্ধ্যায় গান গাইবেন ভারতের এই দুই শিল্পী। অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠানের প্রবেশপত্র পাওয়া যাচ্ছে জামালখানের গ্রন্থবিপণি বাতিঘর, আন্দরকিল্লার গণেশ অ্যান্ড সন্স ও আমিন সেন্টারের রাগেশ্রীতে। বিজ্ঞপ্তি।