২২৪ জন নিয়োগ হবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪টি পদে মোট ২২৪ জন লোক নিয়োগ করা হবে। সম্প্রতি বিভিন্ন পত্রিকায় এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) পদে ১০ জন, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) পদে ৭৭ জন, সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদে ৮০ জন এবং মিটার টেস্টার পদে ৫৭ জন লোক নিয়োগ করা হবে। আগামী ২০ মার্চ বিকেল ৫টার মধ্যে এসব পদে আবেদন করতে হবে।
সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) পদের প্রার্থীদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/কম্পিউটার বিজ্ঞান ও ইলেকট্রনিক/তথ্য প্রযুক্তি/অ্যাপ্লাইড ফিজিকস ও ইলেকট্রনিক বিষয়ে ন্যূনতম একটিতে প্রথম শ্রেণি বা বিভাগসহ চার বছরের স্নাতক বা সমমান পাস হতে হবে। সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) পদের প্রার্থীদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩ পেয়ে ৪ বছরের ডিপ্লোমা বা সমমান উত্তীর্ণ হতে হবে। আর সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদের প্রার্থীরা বিজ্ঞান/মানবিক/বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। অন্যদিকে, মিটার টেস্টার পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.২৫ পেয়ে এইচএসসি বা সমমান পাস থাকতে হবে। এ পদে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। সব পদের প্রার্থীর বয়স ২০-০৩-১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ১৮ বছরের নিচে হলে আবেদন করা যাবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের http://breb.teletalk.com.bd এই ঠিকানায় গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। টেলিটক প্রি-প্রেইড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) পদের প্রার্থীদের ২২৩ টাকা এবং অন্য পদের জন্য ১১২ টাকা এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসারে এসএমএস করার পর প্রার্থী একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। পরবর্তী সময়ে এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী তাঁর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদনপত্রসমূহ থেকে কেবল বাছাই করা প্রার্থীদের এমসিকিউ পদ্ধতিতে লিখিত ও মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য http://www.reb.gov.bd সাইট নিয়মিত ভিজিট করতে হবে। এ ছাড়া আবেদন ফরম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিম থেকে ১২১ এ কল করে তথ্য পাওয়া যাবে।