২৩ পরিচালক পদে ৫৪ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ ও সহযোগী দুই ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক পদের জন্য ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত সোমবার এ প্রার্থী তালিকা চূড়ান্ত হয়। এ ছাড়া পরিবহন মালিক গ্রুপের একমাত্র পদে জাফর উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রকিব কাজমী ও ফেনী চেম্বারের সাবেক সভাপতি শেখ নুরুল আলমের নেতৃত্বে দুটি প্যানেল সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামে। তবে প্রার্থিতার বিষয়ে আপত্তি শুনানি শেষে শেখ নুরুল আলমের প্রার্থিতা বাতিল হয়ে যায়। এ ছাড়া বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী সাধারণ ও সহযোগী ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে সাধারণ ক্যাটাগরিতে ১০ জন পরিচালকের জন্য ২৫ জন এবং সহযোগী ক্যাটাগরিতে ১৩ জন পরিচালকের জন্য ২৮ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া, গ্রুপ ক্যাটাগরিতে পরিবহন মালিক গ্রুপের একমাত্র পরিচালক পদে জাফর উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।চেম্বার সূত্র জানায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আপত্তি শুনানি শেষে ৫ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ১২ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একই দিন বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করা হবে ভোটার পরিচয়পত্র । আগামী ১ অক্টোবর নির্বাচিত অনুষ্ঠিত হবে। ৮ অক্টোবর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন একজন সভাপতি ও তিনজন সহসভাপতি।