প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তির্যক নাট্যদলের প্রযোজনায় ২৪ এপ্রিল সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) মাইকেল মধুসূদন দত্তের প্রহসনধর্মী নাটক বুড় সালিকের ঘাড়ে রোঁ পরিবেশিত হবে। নাটকটি দেখতে আগ্রহীরা টিআইসির কাউন্টার থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন এ কে এম ইসমাইল, সুজিত চক্রবর্তী, শায়লা শারমিন, রমিজ আহমেদ, জুয়েল চাকমা, মাহবুবুল ইসলাম, শ্যামল বড়ুয়া, রিপন বড়ুয়া, আহমেদ ইকবাল হায়দার, অমিত চক্রবর্তী, মানিক মিয়া, লাবণী বিশ্বাস, কাবেরী গুহ, মফিজুর রহমান, জয়া বড়ুয়া, এলিজা দে, নুরুল আবসার ও বন্দনা বর্ণা।
আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত এই নাটকটি এ পর্যন্ত ৯৫ বার মঞ্চস্থ হয়েছে। চট্টগ্রাম মুসলিম হলে ১৯৯১ সালে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। বিজ্ঞপ্তি