২৪ ঘণ্টার ওষুধ ও অ্যাম্বুলেন্স সেবা
রোগবালাই কখনোই ঘড়ির সময় মেনে আসে না। যেকোনো মুহূর্তেই অসুস্থ হয়ে পড়তে পারেন যে কেউ। আর তাৎক্ষণিকভাবে হয়তো দিতে হবে ওষুধ কিংবা হাসপাতালে নিতে লাগবে অ্যাম্বুলেন্স। মুশকিল হলো অন্য সব দোকানের মতো আমাদের দেশের বেশির ভাগ ওষুধের দোকান বন্ধ হয়ে যায় একটি নির্দিষ্ট সময়ে। বন্ধ থাকে অ্যাম্বুলেন্স–সেবাও। তবে চট্টগ্রাম শহরে রয়েছে ২৪ ঘণ্টা খোলা থাকা বেশ কয়েকটি ওষুধের দোকান ও অ্যাম্বুলেন্স–সেবা দেওয়ার প্রতিষ্ঠান।
২৪ ঘণ্টা খোলা থাকা ওষুধের দোকান
* ন্যায্যমূল্যের ওষুধের দোকান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (নিচতলা)।
* সাথী মেডিকেল হল, ১৯ কে বি ফজলুল কাদের সড়ক, মেডিকেল মেইন গেট, পাঁচলাইশ।
* ইমন মেডিকেল হল, ১২৮ কে বি ফজলুল কাদের সড়ক, মেডিকেল পূর্ব গেট, পাঁচলাইশ।
* সীবলী ফার্মেসি, ১২৮ কে বি ফজলুল কাদের সড়ক, মেডিকেল পূর্ব গেট, পাঁচলাইশ।
* সেবা মেডিকেল হল, ১২৯ কে বি ফজলুল কাদের সড়ক, মেডিকেল পূর্ব গেট, পাঁচলাইশ।
* সাহান মেডিকো, ১২৯, কে বি ফজলুল কাদের সড়ক, মেডিকেল পূর্ব গেট, পাঁচলাইশ।
* কিউপিএস, কাদের কমপ্লেক্স (পূর্ব), ৭৪৮ ও আর নিজাম রোড (রয়েল হাসপাতালের বিপরীতে)।
* ২৪ ঘণ্টা আইসিইউ, এইচডিইউ, এয়ার ও সাধারণ অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ: শাহানাজ ম্যানসন, ৬৫ পাঁচলাইশ আবাসিক এলাকা, চট্টগ্রাম। ফোন: ০১৯৭৮৪৫০০০০,
০১৬১৮৪৫০০০০ ও ০১৮৪১৭৫০০০০।