২৪ দিন ধরে নিখোঁজ রামুর হাফেজ রিদুয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ২৪ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র হাফেজ মো. রিদুয়ান। কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়াপাড়ার মীর কাশেমের ছেলে রিদুয়ান (১৪) ধলিরছড়া মাছুয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র। রিদুয়ানের বড় ভাই মোস্তাক আহমদ জানান, রিদুয়ান ৩ নভেম্বর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু মাদ্রাসায় খোঁজ নিয়ে জানা যায়, সে মাদ্রাসায় যায়নি। আত্মীয়স্বজনের বাড়িসহ অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। বর্তমানে তার মা-বাবা দুঃশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন।এ ঘটনায় ২৫ নভেম্বর মোস্তাক আহমদ রামু থানায় সাধারণ ডায়েরি করেছেন।