২৪ পরিচালক নির্বাচিত ২০ জুন সভাপতিসহ চার পদেনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২৪ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ২০ জুন সভাপতিসহ চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিচালকদের ভোটে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত হবেন। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আবদুর রকিব কাজমী ও হাজী আলাউদ্দিনের নাম শোনা যাচ্ছে।

চেম্বার সূত্র জানায়, নির্বাচনী তফসিল অনুযায়ী ৩ থেকে ৫ মে সদস্যদের মধ্যে দফায় দফায় আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সাধারণ, সহযোগী ও গ্রুপ ক্যাটাগরির ২৪ জন পরিচালক পদের জন্য ২৪ জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন। ফলে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত পরিচালকেরা হলেন সাধারণ ক্যাটাগরিতে আবদুর রকিব কাজমী, আইনুল কবির, আনোয়ার হোসেন ভূঞা, আবদুল আউয়াল, মামুনুর রশিদ, রাশেদুল হক হাজারী, ছায়েদুল হক, কে বি এম সাহজাহান, হারুন অর রশিদ ও ফরিদ উদ্দিন পাঠান।

সহযোগী ক্যাটাগরিতে আছেন হাজী আলাউদ্দিন, আবদুল গোফরান, গিয়াস উদ্দিন, ইকবাল হোসেন, গোলাম সরওয়ার, আবদুল মোতালেব, ইফতেখার উদ্দিন খান, খোন্দকার নজরুল ইসলাম, আবুল কাশেম, গোলাম ফারুক, বজলুল করিম মজুমদার ও মুজিবুর রহমান। এ ছাড়া গ্রুপ ক্যাটাগরিতে একমাত্র সদস্য নির্বাচিত হয়েছেন জাফর উদ্দিন।