২৫ বছরেও শহীদ দৌলত খানের নামে স্মৃতিস্তম্ভ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২৫ বছরেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ দৌলত খানের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। ১৯৮৭ সালের ৫ ডিসেম্বর স্বৈরাচারবিরোধী ছাত্র গণআন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তৎকালীন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি দৌলত খান।দৌলত খানের ভাগনে শেখ জুয়েল জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণ দূরে থাক, শহীদ দৌলতের বাড়ির সামনে চলাচলের রাস্তাটিও বেহাল দশায় পড়ে রয়েছে। শুধু মৃত্যুবার্ষিকী এলেই দলের নেতা-কর্মীরা কর্মসূচি পালন করেন। বর্তমানে তাঁর কবরটিও বেহাল অবস্থায় পড়ে রয়েছে।জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকার আমলে তৎকালীন জেলা প্রশাসন কক্সবাজার গণ-পাঠাগার ময়দানকে ‘শহীদ দৌলত ময়দান’ নামে নামকরণ করেন। ২০১০ সালে চকরিয়া উপজেলা পরিষদে শহীদ দৌলতের নামে থানা সড়ক নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ওই সড়কে এখনো স্মৃতিফলকও লাগানো হয়নি।শহীদ দৌলত দিবস উদ্যাপন পরিষদের আহ্বায়ক মহসিন বাবুল বলেন, শহীদ দৌলতকে নতুন প্রজন্মের কাছে সদাজাগ্রত রাখতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা দরকার।