২৫টি সমবায় সমিতির নিবন্ধন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ২৫টি সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা মো. নুরুন্নবী সমপ্রতি নানা অনিয়মের অভিযোগে এসব সমিতির নিবন্ধন বাতিল করেন। পেকুয়া উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সমবায় সমিতি আইন ২০০১, সমবায় বিধিমালা ২০০৪ ও সমিতি উপ-আইনে নিবন্ধনের শর্তাবলী পালনে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতিগুলো হচ্ছে: পালাকাটা ও দশেরঘোনা ভূমিহীন সমবায় সমিতি, মিয়াজীঘোনা ও সোনাইছড়ি বালিশ্রমিক বহুমুখী সমবায় সমিতি, এশিয়া মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, মাদার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, পেকুয়া রিকশাচালক বহুমুখী সমবায় সমিতি, পেকুয়া বাজার লেবার সমবায় সমিতি, দক্ষিণ বারবাকিয়া ও রায়বাপেরপাড়া বহুমুখী সমবায় সমিতি, মাতবরপাড়া ভূমিহীন সমবায় সমিতি, মগনামা ঘাট বাস টার্মিনাল শ্রমিক বহুমুখী সমবায় সমিতি, দক্ষিণ পেকুয়া যুব সমবায় সমিতি, শরৎঘোনা ভাই ভাই যুব সমবায় সমিতি, উজানটিয়া বউরখালী ও সুন্দরীপাড়া যুব সমবায় সমিতি, পূর্ব উজানটিয়া যুব সমবায় সমিতি, পূর্ব উজানটিয়া নুরীরপাড়া যুব সমবায় সমিতি, পেকুয়া বহুমুখী বণিক সমবায় সমিতি, পেকুয়া পরিবহন শ্রমিক ও হাজিরঘোনা বহুমুখী সমবায় সমিতি, দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া বহুমুখী সমবায় সমিতি, রুপাইয়াখাল মৎস্য চাষ উন্নয়ন সমবায় সমিতি, পূর্ব উজানটিয়া মৎস্যচাষী সমবায় সমিতি ও মধ্যম উজানটিয়া যুব সমবায় সমিতি।