২৫৫ জন পরিদর্শক নিচ্ছে ব্রিটিশ কাউন্সিল
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ আইইএলটিএস বিভিন্ন স্কুলের পরীক্ষাসহ পেশাদার বিভিন্ন পরীক্ষার জন্য ফ্রিল্যান্স পরিদর্শক নিয়োগ দিচ্ছে। ২৫৫ জন ফ্রিল্যান্স পরিদর্শক নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনার বিভিন্ন স্কুল-কলেজ ও কেন্দ্রে ব্রিটিশ কাউন্সিল পরিচালিত বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্তরা। ঘণ্টাপ্রতি ৪০০ টাকা সম্মানী প্রদান করা হবে ফ্রিল্যান্স পরিদর্শকদের। নির্ধারিত দিনের পরীক্ষাকেন্দ্রের বিভিন্ন দায়িত্ব পালনই পরিদর্শকদের প্রধান কাজ হবে। ১৩ মার্চের মধ্যে অনলাইন থেকে আবেদনপত্র ডাউনলোড করে ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে। goo.gl/CYfOLF লিংক থেকে আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জানা যাবে।
১৮ বছরের বেশি বয়সী বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী স্নাতক ডিগ্রিধারী যে কেউ পরিদর্শক হওয়ার জন্য আবেদন করতে পারবেন। বিশেষ ভাষা দক্ষতা হিসেবে আইইএলটিএস পরীক্ষায় স্কোর ৬, এপিটিআইস পরীক্ষায় বিটু গ্রেড বা ও লেভেলে ইংরেজিতে সি-গ্রেড থাকতে হবে। টোটাল সলিউশন ব্যাস সেন্টারসহ ব্রিটিশ কাউন্সিল অনুমোদিত যেকোনো টেস্ট সেন্টার থেকে এপিটিআইএস পরীক্ষায় অংশ নেওয়া যাবে। টেস্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে +8801975557272, +8801975557878 নম্বরে। নিয়োগপ্রাপ্তদের নিয়োগ নিশ্চিতের আগে ব্রিটিশ কাউন্সিল পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচিতে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে।
খণ্ডকালীন চাকরির সুযোগ নিয়ে যাঁরা ভবিষ্যতে বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যেতে চান, তাঁরা অভিজ্ঞতা অর্জনের জন্য এই চাকরিতে আবেদন করতে পারেন। যোগাযোগ দক্ষতা বিকাশ, গ্রাহক সেবায় নানান দিকসহ বিভিন্ন পেশাগত দক্ষতা বিকাশের জন্য পরিদর্শক হিসেবে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ফ্রিল্যান্স পরিদর্শক হিসেবে চাকরির জন্য আবেদন করুন।