২৭ বছরে পা দিল শব্দায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দায়ন আবৃত্তি একাডেমির ২৭তম জন্মদিন উপলক্ষে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয় ‘আজি মর্মর ধ্বনি কেন বাজিল রে’ শীর্ষক অনবদ্য অনুষ্ঠান। ১৯৮৫ সালের ১ ফেব্রুয়ারি শব্দায়নের জন্ম। সেই থেকে শব্দায়নই বিশুদ্ধ উচ্চারণ, বাচনিক শিল্প ও আবৃত্তির ওপরও নিয়মিত কাজ করে আসছে। সুস্থ সংস্কৃতিচর্চার পাশাপাশি মানবিক মানুষ গড়ার কাজ করছে শব্দায়ন। এরই মধ্যে অনেক সামাজিক ও মানবিক উদ্যোগ নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে তারা। শব্দায়নের দীর্ঘ সাংস্কৃতিক জীবনে চট্টগ্রাম, রাজধানী ঢাকা, এমনকি ভারতের কলকাতার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গেও শব্দায়নের সাংস্কৃতিক সখ্য গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের পত্রিকায় প্রকাশিত হয় শব্দায়নকে নিয়ে গৌরবগাথা। প্রতিষ্ঠানের পরিচালক আবৃত্তিকার ও নাট্যজন জসীম উদ্দিন স্বাগত বক্তব্যে বললেন, ‘আপনাদের অকুণ্ঠ সমর্থন, সহযোগিতা, ভালোবাসা পেয়েছে বলেই শব্দায়ন এখনো টিকে আছে। আজ আমরা গর্বিত।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া, বেতারের আঞ্চলিক পরিচালক এস এম আবুল হোসেন, এ কে এম সোহেল, সাংস্কৃতিককেন্দ্রের পরিচালক লীলা মুরং, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কালাম, কবি বিশ্বজিৎ সেন, বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, সিরাজুল হক ও শামীম আকতার। চার পর্বের অনুষ্ঠানে দীর্ঘ পরিবেশনা ছিল শিশু-কিশোরদের। লাবিবা, রিস্তা, সামিয়া, সাদিয়া, রোদেলা, শবনব, আলিফ, আরহাব, প্রিয়, অমি, নীল, তীর্থ, মহিমা, অন্তর, লাবণ্য, ইৎসাম, আদিব, বৃন্তা, শাহারু, সপ্তর্ষী, তানহা, মিনহা, ফায়াজ, সোহা, স্নেহা, স্বপ্নিল, রাখিন, সাফিন, নীহা, রাফী, রিনা, রোজিন, রিজান ও শায়ন এ পর্ব মাতিয়ে রাখে।অনুষ্ঠানের শেষ দিকে অতিথি শিল্পী আব্দু শুক্কুর, শাহজাদী রোমেনা ও পূজা ধর দর্শকদের জড়ালেন সুরের ইন্দ্রজালে। সবশেষে আবারও সঞ্চালকের সেই আবাহন, ‘প্রিয় দর্শক আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চায় শব্দায়ন। বিভিন্ন পর্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরেশ দে, মুহম্মদ জসীম উদ্দিন, শারমীন শওকত চৌধুরী, মরিয়ম রহমান, জ্যোৎস্না আকতার ও আমি শামীম আকতার।’