২৭ মার্চ শরণার্থী দিবস ঘোষণার দাবি
একাত্তরের ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ২৭ মার্চ থেকেই হাজারো বাঙালি নারী-পুরুষ প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় নেন। পরবর্তী নয় মাসের বেশি সময় সেখানে অবর্ণনীয় দুঃখ-কষ্টে কাটিয়ে স্বাধীনতার পর তাঁরা দেশে ফিরে আসেন। শরণার্থীদের সেই দিনগুলোকে স্মরণীয় করে রাখার জন্য ২৭ মার্চকে শরণার্থী দিবস ঘোষণা দরকার। দিনটিকে শরণার্থী দিবস ঘোষণার দাবিতে প্রত্যয়-৭১ আয়োজিত সভায় এ অভিমত দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত। ২৯ মার্চ সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীমা হারুণের পরিচালনায় স্টুডিও থিয়েটার মিলনায়তনে সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন, লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ, ড. জিনোবোধি ভিক্ষু ও কাউন্সিলর জহর লাল হাজারী। বক্তব্য দেন দীপঙ্কর চৌধুরী, অরবিন্দ রায়, নির্মল চন্দ্র শর্মা প্রমুখ। বিজ্ঞপ্তি।