প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২০১২-১৩ অর্থবছরের ২৮ কোটি ২৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ৫ জুলাই পটিয়া পৌরসভার কার্যালয়ে মেয়র হারুনুর রশিদ এ বাজেট ঘোষণা করেন। এ সময় তিনি জানান, বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে চার কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকা। উন্নয়ন খাতে ২৩ কোটি ২৪ লাখ টাকা, প্রারম্ভিক জের ৫৪ লাখ ৬৭ হাজার ১৬৬ টাকা, সম্ভাব্য ব্যয় তিন কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ১৬৬ টাকা। তার মধ্যে উন্নয়ন খাতে বিএমডিএফ, জাইকা ও জলবায়ু পরিবর্তন প্রকল্প খাত থেকে সাত কোটি টাকা দেখানো হয়েছে। তবে এ বাজেটে নতুন করে শিক্ষাবৃত্তি খাতে এক লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।এ সময় পৌর কাউন্সিলর এলাকার সচেতন মহল, স্থানীয় সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন পৌর সচিব মোহাম্মদ মহসিন, নির্বাহী প্রকৌশলী আলী আযম প্রমুখ।