২৮ নভেম্বর শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের ‘দর্পণ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮ নভেম্বর সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের প্রযোজনা নাটক দর্পণ। বিশ্ববিখ্যাত নাট্যকার শেক্সপিয়ারের হ্যামলেট অবলম্বনে দর্পণ নাটকটি রূপান্তর করেছেন আলী যাকের। নির্দেশনা দিচ্ছেন একাডেমীর নাট্যকলা বিভাগের প্রশিক্ষক জোবায়দুর রশীদ। সেট ও লাইট ডিজাইন করেছেন একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিন সিকদার। রূপসজ্জায় রয়েছেন শাহিনুর সরোয়ার। বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।