দুই বাংলায় জনপ্রিয় ভারতীয় শিল্পী নচিকেতা চট্টগ্রামে আসছেন। ২৯ অক্টোবর সন্ধ্যা ছয়টায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত কনসার্টে গান গাইবেন তিনি। ‘নচিকেতা লাইভ ইন চিটাগাং’ শিরোনামের এই কনসার্টে তাঁর সঙ্গে গাইবেন সারেগামাপা খ্যাত আইকন ব্যান্ডের শিল্পী মাধুরীমা বাসু। কনসার্ট আয়োজন করছে বেসরকারি প্রতিষ্ঠান রেড ভেলভেট ইভেন্টস। টিকিটের মূল্য ধরা হয়েছে ৮০০ ও ১২০০ টাকা।
টিকিট পাওয়া যাবে প্রেসক্লাব ভবনের বাতিঘর, জিইসি মোড়ের স্পিকারস কাউন্সিল, সানমার ওশান সিটির নেক্সাস কমিউনিকেশন ও ইফতি মিউজিক, স্টেডিয়াম চত্বরের গ্রিডি গাটস ও রেড চিলি, শৈল্পিক ফ্যাশন হাউসের নিউমার্কেট ও ব্যাংকক সিঙ্গাপুর বিপণিকেন্দ্রের বিক্রয়কেন্দ্র, এমএফসির গোলপাহাড় ও আগ্রাবাদ এক্সেস রোডের শাখা, হালিশহর কে ব্লকের ফ্লেভারস, জাকির হোসেন রোডের হালদি এরাবিয়ান রেস্টুরেন্ট, প্রবর্তক মোড়ের কোকোলোকো ও জামালখানের ইডলিকার্টে। বিজ্ঞপ্তি।