২৯ এপ্রিলের স্মরণে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিশু-কিশোর সংগঠন সন্দীপনা কেন্দ্রীয় সংসদের ২৯ এপ্রিল স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা ও দ্বীপাঞ্চলগুলোতে এখনো পর্যাপ্ত বেড়িবাঁধ তৈরি হয়নি। আর যেটুকু তৈরি হয়েছে তা-ও সংরক্ষণের অভাবে ভাঙন ও ফাটল সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে। ফলে উপকূলের মানুষ এখনো দুর্যোগ ঝুঁকিতে রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সন্দীপনার সহসভাপতি সুযশময় চৌধুরী। সভায় আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মঞ্জুরুল আমিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহেদ আলী চৌধুরী, রাজনীতিবিদ আলী আহমদ, সাংবাদিক বেলায়েত হোসেন, সাইফুদ্দিন খালেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।