২৯ জুলাই টিআইসিতে তির্যকের তরঙ্গভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​িতর্যক নাট্যদলের তরঙ্গ​ভ​ঙ্গ নাটকের একটি দৃশ্য
​িতর্যক নাট্যদলের তরঙ্গ​ভ​ঙ্গ নাটকের একটি দৃশ্য

কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহর অন্যতম সফল নাটক তরঙ্গভঙ্গ আবারও মঞ্চে আনছে তির্যক নাট্যদল। ২৯ জুলাই থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় নাটকটির তৃতীয় ও চতুর্থ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার। এর আগে গত ৩ ও ৪ জুন নাটকটির প্রথম ও দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
মনস্তাত্ত্বিক এই নাটকে সৈয়দ ওয়ালীউল্লাহ প্রচলিত সমাজব্যবস্থার নীতিবোধ ও ন্যায়-অন্যায়ের স্বরূপ ধরতে চেয়েছেন। নাটকের কাহিনি গড়ায় আমেনা নামের অতি দরিদ্র এক নারীকে কেন্দ্র করে। ক্ষুধায় কাতর শিশুসন্তান ও অসুস্থ স্বামীকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে ধুতরা ফুলের বিষ খাইয়ে হত্যা করে সে। বিচারালয়ের কাঠগড়ায় আমেনা অবিচলিত। কিন্তু দ্বন্দ্ব-সংঘাতে ক্ষতবিক্ষত হন বিচারক। মানবিক ও নৈতিক বিষয়-বিবেচনায় দ্বিধান্বিত থাকেন তিনি। সমাজের প্রবহমান নৈতিকতার বিপরীতে এক নতুন মঞ্চ ভাষ্য তৈরি করে নাটক তরঙ্গভঙ্গ।
নাটকের অভিনয়ের ও নেপথ্যে আছেন রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, মাহবুবুল ইসলাম, এ কে এম ইছমাইল, মফিজুর রহমান, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্তী, জুয়েল চাকমা, জয়া বড়ুয়া, কিরীটি সাহা, মোহাম্মদ নুরুদ্দিন নিহাল, তন্বী চৌধুরী, আবদুল্লাহ আল মামুন ও আহমেদ ইকবাল হায়দার। নাটকের অগ্রিম টিকিট টিআইসি কাউন্টারে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি