৩০ জুন থেকে থিয়েটার ইনস্টিটিউটে নাট্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চার দিনব্যাপী ‘বাদল সাঁঝের নাটক-১৪২০’ শীর্ষক নাট্যমেলা শুরু হচ্ছে ৩০ জুন থেকে। ভারতীয় সহকারী হাইকমিশনের সহায়তায় আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন এবং অতিথি থাকবেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানে নাটকের গান পরিবেশন করবে তির্যক নাট্যদল। অনুষ্ঠানে সুখেন্দু স্মৃতি নাট্যপদক-২০১৩ প্রদান করা হবে। পদক গ্রহণ করবেন চট্টগ্রামের আঞ্চলিক গানের গীতিকার, সুরকার, শিল্পী ও গবেষক আবদুল গফুর হালী।চার দিনব্যাপী নাট্যমেলায় প্রতিদিন সন্ধ্যা ছয়টায় নাটকের গান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান এবং সন্ধ্যা সাতটায় নাটক মঞ্চস্থ হবে। বিজ্ঞপ্তি