৩১ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেক কেটে ৩১ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক রুহুল আমিন
কেক কেটে ৩১ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক রুহুল আমিন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৩১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়নের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে ২১ আগস্ট। দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন। 
এ সময় উপস্থিত ছিলেন ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আজিজুল ইসলাম, ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কায়কোবাদ, ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম, ৪২ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আমিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়াৎ মো. শাহেদুল ইসলাম প্রমুখ।
৩১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আজিজুল ইসলাম বলেন, মনোবল আর ধৈর্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করছে বিজিবি। পাশাপাশি সীমান্তে চোরাচালান, মাদকসহ অবৈধ অস্ত্র পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।