৩১৭ জন রোগীকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী থানার শিকলবাহার স্থানীয় শাহ্ আমানত ইনস্টিটিউটে ১০ এপ্রিল বিনা মূল্যে ৩১৭ জন রোগীকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। স্থানীয় সমাজসেবী মো. সামশুল হুদা চৌধুরীর স্মরণে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও পৃষ্ঠপোষকতা করেন গীতিকার মো. হুমায়ুন চৌধুরী। এতে রোগীদের মধ্যে চশমা বিতরণ ও ৫৩ জন রোগীর চক্ষু অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোগীদের বিনা মূল্যে ওষুধ প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতা দেয় লায়ন্স চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। অনুষ্ঠানের উপদেষ্টা ছিলেন মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহারিয়ার, রূপম চক্রবর্তী, মোহাম্মদ তারেক, মো এয়াকুব চৌধুরী, মো. কাইছার চৌধুরী, মহিউদ্দিন বকুল প্রমুখ। বিজ্ঞপ্তি।