৩১৮ দিনের দৌড়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌড়ের অবিস্মরণীয় একটি বিশ্ব রেকর্ড আছে যুক্তরাজ্যের নিকোলাস বউরনের দখলে। তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে মিসরের কায়রো গিয়েছিলেন স্রেফ দৌড়ে। কত দিন সময় লেগেছিল তাঁর? সময় লেগেছিল মোট ৩১৮ দিন। ১৯৯৮ সালের ২১ জানুয়ারি দৌড় শুরু করেন নিকোলাস। মোট ১২ হাজার ৬৯ কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দেন তিনি।
দৌড়ের পথে তিনি পার হয়েছেন বতসোয়ানা, জাম্বিয়া, সুদান, কেনিয়া ইত্যাদি দেশ। বলাই বাহুল্য পথে নানা বিপদের সম্মুখীন হতে হয়েছিল
নিকোলাসকে। বিষধর সাপ থেকে বুনো হাতির পাল এমন অনেক বিপদই পার হতে হয়েছে তাঁকে। আর হ্যাঁ যাওয়ার পথে তিনি করেছেন দাতব্য কাজে তহবিল সংগ্রহের কাজও।
সূত্র: গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস