ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ৩৪ জন প্রার্থীর মধ্যে ৩১ জনই তাঁদের জামানত হারিয়েছেন। প্রয়োজনীয়সংখ্যক ভোট না পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গেছে। ১৫ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ছিলেন চেয়ারম্যান পদে সাত জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আট জন। চেয়ারম্যান পদে দিদারুল কবির, ভাইস চেয়ারম্যান পদে জয়নাল আবদীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহেদা আক্তার নির্বাচিত হয়েছেন। অবশিষ্ট ৩১ জন প্রার্থী জামানত রক্ষার মতো প্রয়োজনীয়সংখ্যক ভোট না পাওয়ায় তাঁদের জামানত হারিয়েছেন।
জামানত হারানো ব্যক্তিরা হলেন চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসেন, আবদুল হাই, আবদুল ওয়াদুদ, আবুল হাসেম, আবু সুফিয়ান ও বিজন ভৌমিক। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ এস এম নূর নবী, মোহাম্মদ আলমগীর, অর্জুন কুমার দাস, আবুল কাশেম, আমির হোসেন, এনায়েত উল্লাহ, এম নূরুল ইসলাম, কামরুল উদ্দিন, জামাল উদ্দিন, নাসির উদ্দিন, জামাল উদ্দিন, নূরুল আবছার, মহিউদ্দিন, মোহাম্মদ শাহজাহান, মো. ইসমাইল হোসেন, মো. ফরহাদ হোসেন, মোস্তাক হোসেন এবং শওকত আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন জাহানারা আক্তার, আশরাফ নাহার, ফারহানা নিগার সুলতানা, আরজুমান আক্তার, রোকসানা আক্তার, শাহানাজ আক্তার ও আসমা আক্তার।