প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫তম ব্যাচের (১৯৯৯-২০০০) শিক্ষার্থীদের মিলনোৎসব অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি। ক্যাম্পাসের জারুল তলায় আয়োজিত এই উৎসবে যোগ দিচ্ছে প্রায় এক হাজার শিক্ষার্থী ও তাঁদের পরিবার। অনুষ্ঠানসূচিতে রয়েছে চট্টগ্রাম শহর থেকে সকালে দল বেঁধে শাটল ট্রেনের স্মৃতি জাগানিয়া গান করতে করতে ক্যাম্পাসে যাওয়া। এরপর শোভাযাত্রা, বইয়ের পাঠ উন্মোচন, স্মৃতিচারণ ও আড্ডা। শিশুদের জন্য রয়েছে নানা প্রতিযোগিতা, আবৃত্তি ও প্যারোডি গান। বিস্তারিত জানা যাবে মুঠোফোন (০১৮১৯১৭৮৮৮৬ ও ০১৭১১৩৯৫৬৪৮) নম্বরে। বিজ্ঞপ্তি।