৩৬ কোটি টাকার বাজেট দাগনভূঁঞা পৌরসভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঁঞা পৌরসভার ২০১৩-১৪ অর্থ বছরের জন্য ৩৫ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ৬ জুলাই দাগনভূঁঞা আতাতুর্ক উচ্চবিদ্যালয়ের মিজান মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ওমর ফারুক খান। তিনি জানান, এবারের বাজেটে কোনো ধরনের নতুন কর আরোপ করা হয়নি। বাজেট সম্পর্কে পৌর নাগরিকদের পক্ষ থেকে কয়েকজন কথা বলতে চাইলে সময়ের অভাবের অজুহাতে তাঁদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বাজেট পেশের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম মোজাম্মেল হক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নুরুল হুদা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মো. ওয়াহিদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন, ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।