৩৬ প্রকল্পের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় ৫ নভেম্বর থেকে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৩৬টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৮১ লাখ ৪৪ হাজার টাকা। কাজ করছেন দুই হাজার ৫৯২ জন শ্রমিক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় উপজেলার রাজাপালং, রত্নাপালং, জালিয়াপালং, হলদিয়াপালং ও পালংখালী ইউনিয়নের গ্রামীণ সড়ক সংস্কার, খাল খনন, শিক্ষাপ্রতিষ্ঠানের ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠ এবং কবরস্থান সংস্কার করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম জানান, উপজেলার ৩৬টি প্রকল্পেই একযোগে কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে সপ্তাহে পাঁচদিন করে ৪০ দিন কাজ চলবে। এতে প্রত্যেক শ্রমিক দৈনিক ১৭৫ টাকা করে মজুরি পাবেন। ৫ নভেম্বর রাজাপালং ইউনিয়নের লম্বাশিয়া থেকে ধইল্যাঘোনা হয়ে পিএফপাড়া হাঙ্গর ঘোনার হাজেম সড়ক সংস্কারকাজ শুরুর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রকল্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম, কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য আবুল মনছুর চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।