৩৭ বছরের পথচলায় অনোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনোমার ২০১৩ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা
অনোমার ২০১৩ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা

সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষের জীবনকে বদলে দেয়। কেবল তাই নয়, সাহিত্য মানুষের মনকে করে তোলে সৃজনশীল। পাশাপাশি সংস্কৃতি মানুষকে পরিশুদ্ধ করে।
সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা অনোমার প্রকাশনা অনুষ্ঠান ও প্রকাশের ৩৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। গত ২১ মার্চ বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবে অবস্থিত ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আশীষ কুমার বড়ুয়া সম্পাদিত অনোমার ২০১৩ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। বাৎসরিক এই সংকলনে এবার সাহিত্য, দর্শন, ইতিহাস, সমাজভাবনাবিষয়ক লেখা প্রকাশিত হয়।
বেতার শিল্পী প্রমিত বড়ুয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রেমাঙ্কুর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রূপম কিশোর বড়ুয়া। বিপ্লব বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মো. আবুল কাসেম। বক্তব্য দেন রীতা দত্ত, বাদল বরণ বড়ুয়া, আনোয়ারা আলম, সুকান্ত ভট্টাচার্য ও শিমুল বড়ুয়া।
উল্লেখ্য, ১৯৭৭ সালে অরুণ বিকাশ বড়ুয়া সম্পাদনায় চার পৃষ্ঠার সাহিত্যপত্র অনোমার আত্মপ্রকাশ ঘটে। শিল্প-সাহিত্য, দর্শন, ইতিহাস ও মুুক্তবুদ্ধির চর্চার লক্ষ্য নিয়ে প্রতিবছর চট্টগ্রাম থেকে প্রকাশিত হয় পত্রিকাটি।