প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৩৭তম ব্যাচের শিক্ষার্থীদের র্যাগ ডে আগামী ৫ ও ৬ মে অনুষ্ঠিত হবে। আওয়াল হোসেনকে প্রধান আহ্বায়ক করে ১৭ সদস্যের কমিটি জমা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছে। জানা যায়, ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয় থেকে র্যাগ ডে উদ্যাপনের অনুমোদন দেওয়া হয়। এর আগে ৭ এপ্রিল মৌখিক অনুমোদন পাওয়ার পরপর রাত সাড়ে ১১টায় ফানুস উড়িয়ে ও আনন্দ মিছিল করে র্যাগ ডের কার্যক্রম শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের গোলচত্বরে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ঢাকঢোল পিটিয়ে ও ফানুস উড়িয়ে আনন্দ করেন। মশাল নিয়ে আনন্দ মিছিল বের করা হয়।