৩৮০ পিস তৈরি পোশাক উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজীকরণের জন্য পাঠানো তৈরি পোশাক কাভার্ডভ্যান থেকে চুরি করে বিক্রির সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩৮০ পিস তৈরি পোশাক উদ্ধার ও চোরাই কাজে ব্যবহূত একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়।গত রোববার রাতে সিআইডি পুলিশ নগরের স্ট্যান্ডরোড এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে। গ্রেপ্তার দুইজন হলো কাভার্ড ভ্যানের সহকারী ইব্রাহিম হাওলাদার (২২) ও সিএনজি অটোরিকশা চালক আবদুল ওয়ারেস (৪৮)। জানা গেছে, ঢাকার সাভারের মেট্রিক্স স্টাইল লিমিটেড নামের পোশাক তৈরি প্রতিষ্ঠানটি গত শুক্রবার সকালে জাহাজিকরণের উদ্দেশে চট্টগ্রামে ৫০৮ পিস তৈরি পোশাক পাঠায়। ওই ভ্যানে অন্যান্য প্রতিষ্ঠানের মালামালও ছিল। কিন্তু শুক্রবার বিকেলে চট্টগ্রামের টোল রোড এলাকা থেকে মেট্রিক্স স্টাইল লিমিটেডের ৫০৮ পিস তৈরি পোশাক কাভার্ড ভ্যানের চালক ও সহকারি পাচার করে দেয়। পরে পুলিশ তা উদ্ধার করে।সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার লাসিং প্রু অভিযানে নেতৃত্ব দেন। এ প্রসঙ্গে প্রথম আলোকে তিনি বলেন, ‘পণ্যগুলো কাভার্ডভ্যান থেকে নামিয়ে তাঁরা একটা জায়গায় রাখে। পরে সেখান থেকে রোববার তা একটি সিএনজি অটোরিকশাযোগে টেরিবাজার পাঠাচ্ছিল। এ সময় আমরা সিএনজিটি ৩০৮ পিস পণ্যসহ আটক করি।’তিনি বলেন, বিদেশে রপ্তানি করার সময় এই ধরনের পণ্য চুরি প্রায়ই হচ্ছে। আমরা এই চোরচক্রের আরও কয়েক সদস্যকে গ্রেপ্তারের চেষ্টায় রয়েছি। জানা গেছে, এসব পণ্য চুরি করে চক্রটি বিভিন্ন দোকানে বিক্রি করে দেয়। এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা হয়েছে।