উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে ব্যবহূত মুঠোফোনের বর্তমান সংখ্যা ৪৫০ কোটি। আর সারাবিশ্বে ব্যবহূত হচ্ছে মোট ৬০০ কোটি মুঠোফোন।গতকাল পালিত হয়েছে মুঠোফোনের ৪০তম জন্মদিন। প্রযুক্তিনির্মাতা মার্কিন প্রতিষ্ঠান মটোরোলার জ্যেষ্ঠ প্রকৌশলী মার্টিন কুপার ১৯৭৩ সালের ৩ এপ্রিল তৈরি করেছিলেন বিশ্বের প্রথম তারবিহীন মুঠোফোন।১০%: মুঠোফোনের ব্যবহার বছরে ১০ শতাংশ বাড়লে একটি উন্নয়নশীল দেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।৯৩%: নারী ব্যবহারকারী একটি মুঠোফোন থাকলে নিজেকে বেশি নিরাপদ মনে করেন।৮৫%: ব্যবহারকারী নিজেকে আরও বেশি স্বাধীন মনে করেন।৪১%: নিজেদের পেশাগত সুযোগ ও উপার্জন বাড়ানোর কাজে মুঠোফোন ব্যবহার করেন।নিরাপত্তা রক্ষা: কেনিয়া, গাজা ও কঙ্গো প্রজাতন্ত্রে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মুঠোফোন ব্যবহার করা হচ্ছে।শিক্ষার প্রসার: তানজানিয়ায় প্রত্যন্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ে মুঠোফোনে পাঠদান করা হচ্ছে।স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি নির্মূল: আফগানিস্তানে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি দমনে মুঠোফোন ব্যবহূত হচ্ছে।মানুষের স্বাস্থ্য সুরক্ষায় খুদে বার্তা (এসএমএস): মুঠোফোনে প্রসূতি মায়েদের স্বাস্থ্যতথ্য দেওয়া হচ্ছে।গণতন্ত্র শক্তিশালীকরণ: হাইতি ও তিউনিসিয়ায় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য মুঠোফোনে বিনিময় হচ্ছে।বিভিন্ন বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি: উন্নয়নশীল দেশগুলোর অন্তত ২০ লাখ কৃষক মুঠোফোনে কৃষিতথ্য ও বাজারদর সম্পর্কে জানতে পারছেন।ব্যাংকিং খাত: হাইতির প্রায় ৩০ শতাংশ লোক আর্থিক লেনদেনের কাজে মুঠোফোন ব্যবহার করে।সূত্র: ইউএসএআইডি/বিবিসি/স্কাই নিউজ।