৪০টি গ্রামীণ সড়কের সংস্কারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার পাঁচ ইউনিয়নে ৪০টি গ্রামীণ সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রকল্পে কাজ করছেন দুই হাজার ৩০০ শ্রমিক। ১৭ নভেম্বর থেকে কাজ শুরু করেন তাঁরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় মহেশখালী উপজেলার আট ইউনিয়নের জন্য দুই কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ৫৬টি গ্রামীণ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে মাতারবাড়ির পাঁচটি, ধলঘাটার পাঁচটি, কালারমারছড়ার নয়টি, শাপলাপুরের ১০টি, হোয়ানক নয়টি, বড় মহেশখালীর সাতটি, কুতুবজোমের পাঁচটি ও ছোট মহেশখালীর ছয়টি গ্রামীণ সড়ক। তবে গত শনিবার থেকে শুরু হয়েছে ৪০টি সড়কের সংস্কারকাজ। গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওয়াপদা বেড়িবাঁধ, ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়ক, মগকাটা-তাজিয়াকাটা সড়ক ও পশ্চিমপাড়া হাসপাতাল সড়কের গর্ত ভরাটের কাজ করছেন।মগকাটা সড়কের সংস্কারকাজে নিয়োজিত শ্রমিক মাহমুদ উল্লাহ জানান, সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মাটি ভরাটের কাজ চলে। মজুরি হিসেবে প্রতিজন শ্রমিক পান ১৭৫ টাকা করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার জানান, গত শনি ও রোববার পাঁচটি ইউনিয়নে কাজ শুরু হয়েছে। বাকি তিনটি ইউনিয়নে শিগগির কাজ শুরু হবে।