৪০০ বছর পরে প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৪০০ বছর পরে গবেষণাগারে আবার প্রাণ ফিরে পেয়েছে ব্রায়োফাইটস নামের একগুচ্ছ লতাগুল্ম। কানাডার একদল বিজ্ঞানী এ তথ্য জানিয়েছেন। কানাডার আলবার্তো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি সে দেশের ভেরড্রাপ পাস এলাকায় অনুসন্ধান চালান। এলাকাটি খ্রিষ্টপূর্ব ১৫৫০ থেকে ১৮৫০ সালের মধ্যে বরফে ঢেকে গিয়েছিল। বরফের নিচে এত দিন চাপা পড়েছিল গুচ্ছ গুচ্ছ ব্রায়োফাইটস। বৈশ্বিক উষ্ণতার কারণে ২০০৪ সাল থেকে ওই এলাকার বরফ দ্রুতগতিতে গলছে। এ সময়ের মধ্যে সেখানে বেরিয়ে এসেছে মৃতবৎ ওই উদ্ভিদ। বিজ্ঞানীরা সেখান থেকে একগুচ্ছ ব্রায়োফাইটস সংগ্রহ করেন। পরে গবেষণাগারে এর পরিচর্যা করে। একপর্যায়ে ব্রায়োফাইটস পল্লবিত হয়ে ওঠে। সবুজে ছেয়ে যায়। এভাবে প্রাণ ফিরে পায় এই লতাগুল্ম। বিবিসি।