প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার দীর্ঘ ৪২ বছর পর কক্সবাজারের উখিয়ায় নির্মিত হলো কেন্দ্রীয় শহীদ মিনার। পুরাতন আদালত ভবন চত্বরে শহীদ মিনারটি নির্মিত হয়েছে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে নতুন শহীদ মিনার উদ্বোধন করেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন জানান, এলজিইডি শহীদ মিনার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। এতে ব্যয় হয়েছে ২৫ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, এত দিন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছোট্ট পরিসরে নির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করত উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এবার নতুন কেন্দ্রীয় শহীদ মিনার পেয়ে সবাই খুশি।