৪৩ জন অফিসার নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিবিএল
বিডিবিএল

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) সম্প্রতি অফিসার (ক্যাশ) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নেওয়া হবে ৪৩ জন। শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া, চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি এবং অন্যান্য একাডেমিক পরীক্ষার যেকোনো একটিতে প্রথম শ্রেণি/বিভাগ (সমমানের সিজিপিএ) থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। তবে আবেদনের ক্ষেত্রে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ব্যাংকিং, ব্যবস্থাপনা, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর এবং বিবিএ, এমবিএ, এমবিএম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
আবেদনের জন্য ৩১ আগস্ট ২০১৫ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
আবেদনের প্রক্রিয়া: আবেদনকারীকে www.bdbl.com.bd/career লিংক থেকে Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনের নিয়ম ও অন্যান্য শর্তাবলি ওয়েবসাইটেই পাওয়া যাবে। প্রার্থীদের প্রাথমিকভাবে আবেদনপত্রের সঙ্গে কোনো কাগজপত্র সংযুক্তি হিসেবে দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে উল্লিখিত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য কাগজপত্র আহ্বান করা হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। তবে চাকরিরত প্রার্থী হলে বর্তমান নিয়োগ কর্তৃপক্ষের নিকট থেকে নেওয়া অনাপত্তিপত্র দাখিল
করতে হবে।