৪৬৭ জনকে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নিরাপত্তা বিভাগে ৪৬৭ জন প্রার্থী নিয়োগ নেওয়া হচ্ছে। এই সংক্রান্ত চাকরির বিজ্ঞপ্তি ১৮ অক্টোবর প্রথম আলোর ১৪ পৃষ্ঠায় ছাপা হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরি কমপ্লেক্স (সুগার সাইট), মেঘনাঘাট, সোনারগাঁ ও নারায়ণগঞ্জের নিরাপত্তা বিভাগগুলোতে সিকিউরিটি ব্রাঞ্চ এবং ফায়ার সিকিউরিটি ব্রাঞ্চে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

সিকিউরিটি ব্রাঞ্চের অন্তর্ভুক্ত পদসমূহ:

নিরাপত্তা ইন্সপেক্টর: পদ সংখ্যা ১২

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অভিজ্ঞতা: সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা শুধু ওয়ারেন্ট অফিসার হতে হবে। সঙ্গে প্রতিষ্ঠিত কোনো স্বনামধন্য কোম্পানিতে সিকিউরিটি ইন্সপেক্টর হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৩ হাজার ৫০০ টাকা।

>এই সংক্রান্ত চাকরির বিজ্ঞপ্তি ১৮ অক্টোবর প্রথম আলোর ১৪ পৃষ্ঠায় ছাপা হয়েছে

নিরাপত্তা সুপারভাইজার: পদ সংখ্যা ২৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর অভিজ্ঞতার দিক দিয়ে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত করপোরাল কিংবা সার্জেন্ট হতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠিত কোনো স্বনামধন্য কোম্পানিতে সিকিউরিটি ইন্সপেক্টর হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১১ হাজার ৫০০ টাকা

নিরাপত্তা গার্ড: পদ সংখ্যা ২৭১

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। আর এ ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে প্রার্থীরাই এতে আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা: এ ক্ষেত্রে নিরাপত্তা প্রহরী হিসেবে যেকোনো প্রতিষ্ঠানে অথবা সংস্থায় কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকেরাও এখানে অগ্রাধিকার পাবেন।

বেতন: ৯ হাজার ৭০০ টাকা। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকেরা পাবেন ১০ হাজার ৫০০ টাকা।


ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চের অন্তর্ভুক্ত পদসমূহ

ফায়ার ইন্সপেক্টর: পদ সংখ্যা ৯

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস।

অভিজ্ঞতা: ফায়ার সার্ভিস সম্পর্কে ন্যূনতম ৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিস এবং সিভিল সার্ভিস থেকে অবসরপ্রাপ্ত প্রশিক্ষিত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সিভিল ওয়ারেন্ট অফিসার অথবা শুধু ওয়ারেন্ট অফিসারদের প্রার্থী হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এসব প্রার্থীকে অবশ্যই ফায়ার ফাইটিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। আগ্রহী প্রার্থীকে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।

বেতন: ১৭ হাজার ৩০০ টাকা।

ফায়ার সুপারভাইজার: পদ সংখ্যা ২২

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

কাজের অভিজ্ঞতা: ফায়ার সার্ভিস সম্পর্কে ন্যূনতম ৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে প্রার্থী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে অবসরপ্রাপ্ত লিডার হলে অগ্রাধিকার পাবেন। একই সঙ্গে ফায়ার ফাইটিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী থেকে অবসরপ্রাপ্ত করপোরাল এবং সার্জেন্টদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীকে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।

বেতন: ১১ হাজার ৫০০ টাকা।

ফায়ারম্যান: পদ সংখ্যা ১৩০

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি অথবা সমমান পরীক্ষায় পাস হতে হবে।

কাজের অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর নিরাপত্তা গার্ড হিসেবে চাকরি করেছেন এমন প্রার্থীকে ফায়ারম্যান হিসেবে নিযুক্ত করা হবে। সেই সঙ্গে ফায়ারম্যানকে যেকোনো সময়ে নিরাপত্তা গার্ড হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা রাখতে হবে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে অবসরপ্রাপ্ত ফায়ারম্যানকে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।

সুবিধা: মাসিক বেতন ছাড়াও ওয়েলফেয়ার ফান্ড ব্যবস্থা, উৎসব ভাতা, মাসিক ৪ দিন ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, প্রতি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে বেতন প্রদান, কার্য ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা, বিনা মূল্যে বাসস্থান, স্বল্প মূল্যে আহার এবং গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন করতে যা যা প্রয়োজন: ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা কিংবা সিটি করপোরেশনের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বিস্তারিত জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত ফটোকপি। সামরিক বাহিনী থেকে বরখাস্ত হয়েছেন, এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই।

যেভাবে আবেদন করবেন: প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২০, ২৩-২৭, ৩০-৩১ অক্টোবর এবং ১-৩, ৬-১০, ১৩-১৭, ২০-২৪, ২৭-৩০ নভেম্বরের মধ্যে সকাল ১০টায় প্রার্থীকে নিজে এসে সিকিউরিটি ব্রাঞ্চ হেডকোয়ার্টার (সুগার সাইট), মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি কমপ্লেক্স, মেঘনাঘাট, সোনারগাঁ এবং নারায়ণগঞ্জ এই ঠিকানায় উপস্থিত থাকতে হবে। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের যেকোনো দিন সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে।