৫ ও ৬ ডিসেম্বর টিআইসিতে চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের উদ্যোগে ৫ ও ৬ ডিসেম্বর বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটার হলে দুই দিনে ভারতের ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
৫ ডিসেম্বর বেলা ১১টায় অনিক দত্ত পরিচালিত আশ্চর্য প্রদীপ, তিনটায় অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় নির্মিত তিন ইয়ারির কথা, বিকেল পাঁচটায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত অপুর পাঁচালী এবং সন্ধ্যা সাতটায় সৃজিত মুখার্জি পরিচালিত জাতিস্মর প্রদর্শিত হবে।
৬ ডিসেম্বর বিকেল পাঁচটায় সৌগত রায়বর্মণ পরিচালিত তবে তাই হোক এবং সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে কমলেশ্বর মুখার্জি পরিচালিত চাঁদের পাহাড়।