৫ ঘরে ডাকাতি আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় রোববার রাতে ৫ ঘরে ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। এ সময় ডাকাতের প্রহারে আহত হয়েছে চারজন। উপজেলার বরুমচড়া গ্রামে এ ঘটনা ঘটে।বরুমচড়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য খোকন আলী প্রথম আলোকে জানান, রোববার রাতে ডাকাতেরা বরুমচড়া গ্রামের মোহাম্মদ আলী মেম্বারের বাড়ির মোহাম্মদ আলী, বদি আহমদ, নিজাম উদ্দিন, শাহ আলম ও আবু তালেবের ঘরে হানা দিয়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ২৫ হাজার টাকা লুটে নেয়। এ সময় ডাকাতের প্রহারে আবু তালেব মো. ইউনুছ (৩০), শওকত (২৪) ও মাহফুজ (৩৫) আহত হন। মারাত্মক আহত আবু তালেব ও মাহফুজকে আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।আক্রান্ত মো. ইউনুছ জানান, রাত দেড়টার দিকে ১৫ থেকে ২০ জনের ডাকাতদল ঘরের দরজা ভেঙে একে একে আমাদের পাঁচটি ঘরে লুটপাট চালায়। এ সময় আমাদের চিৎকারে চারদিকের লোকজন বের হলে ডাকাতেরা বাড়ির দক্ষিণ দিকে বিল পেরিয়ে চলে যায়। ঘটনা স্বীকার করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, ‘ডাকাতির পরপরই আমরা ঘটনাস্থলে যাই। আক্রান্ত ব্যক্তিরা কোনো মামলা করেননি।’