৫ জানুয়ারির নির্বাচনে আহত কর্মকর্তাদের অনুদানের চেক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলায় গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে গিয়ে যেসব কর্মকর্তা হামলার শিকার হয়ে আহত হয়েছিলেন তাঁদের অনুদানের চেক দেওয়া হয়েছে। ১৪ আগস্ট উপজেলা পরিষদ কার্যালয়ে তাঁদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, আহত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে আবদুল কুদ্দুসকে ২০ হাজার, জামাল উদ্দিনকে ৩০ হাজার, আমিনুল ইসলামকে ৩০ হাজার, অনিল কান্তি বড়ুয়াকে ২০ হাজার ও নাজিমুল ইসলামকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়।