৫ হাজার পুতুলের মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যালো কিটি পুতুলের বিশাল সংগ্রহ মাসাও গুনজির
হ্যালো কিটি পুতুলের বিশাল সংগ্রহ মাসাও গুনজির

সাদা ধবধবে এক বিড়ালছানা। নাম হ্যালো কিটি। তবে এটি বাস্তবের বিড়ালছানা নয়, কাল্পনিক চরিত্র। যাকে নিয়ে তৈরি পুতুল শিশুদের ভীষণ পছন্দের। এই পুতুল নিয়ে আদিখ্যেতার কমতি নেই শিশুদের মধ্যে। তবে ৬৭ বছর বয়সী মাসাও গুনজির হ্যালো কিটি প্রীতি বিচিত্রই বটে।
মাসাও গুনজি জাপানের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তিনিই এই মুহূর্তে পৃথিবীর সর্বাধিক হ্যালো কিটি পুতুলের মালিক। তাঁর সংগ্রহে ৫ হাজার ১৬৯টি হ্যালো কিটি পুতুল। এই বিশাল সংগ্রহ তাঁকে এনে দিয়েছে বিশ্ব রেকর্ডসের সনদ। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁকে সবচেয়ে বেশি হ্যালো কিটি সংগ্রাহকের স্বীকৃতি দিয়েছে। মাসাও গুনজিকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন সংগ্রহ করে চলেছেন এই হ্যালো কিটি? তাঁর জবাবটা একদম সোজাসাপ্টা, ‘কারণ আমি এই তুলতুলে হ্যালো কিটিদের অনেক ভালোবাসি।’
তিনি শুধু সংগ্রাহকই নন। বিড়ালছানার পুতুলের জন্য গড়ে তুলেছেন হ্যালো কিটি থিমে তৈরি একটি ছোট্ট ঘর। তাঁর সংগ্রহ দেখতে এখন দেশ-বিদেশের পর্যটকেরা হাজির হন। মাসাও গুনজি তাঁর ভালোবাসার পুতুলগুলো সংগ্রহ ও ঘর তৈরি বাবদ খরচ করেছেন প্রায় ২০ কোটি টাকা।

সূত্র: ডেইলি মেইল