৫০০ ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের কাঁটাছরা ইউনিয়ন থেকে গত শুক্রবার দুপুরে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাঁটাছরার পূর্ব বাড়ীয়াখালী গ্রামের মৃত আমিনুল হকের পুত্র মো. ইব্রাহিম (৩৫) ও মফিজুর রহমানের পুত্র সাইফুল ইসলাম (২৫)। জানা গেছে, র‌্যাব-৭ এর অস্থায়ী ক্যাম্প ফেনী’র সদস্যরা কাঁটাছরার ছাত্তার ভূঁইয়ার হাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। এ সময় ওই দুজনের কাছ থেকে দুটি আলাদা প্যাকেট ভর্তি ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।