৫০০ বিক্রয় প্রতিনিধি নেবে বেঙ্গল গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অন্যতম ক্রমবর্ধমান সহযোগী প্রতিষ্ঠান রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি পদে ৫০০ জনকে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বেঙ্গল গ্রুপের খাবার ও প্লাস্টিক সামগ্রী বিক্রয় করাই হবে বিক্রয় প্রতিনিধির কাজ। উচ্চমাধ্যমিক, ডিগ্রি পাস বা স্নাতক যে কেউ আবেদন করতে পারবেন, তবে অভিজ্ঞদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ সকাল ১০-১টার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য বলা হয়েছে।
ঢাকা বিভাগ: প্রধান কার্যালয়, বেঙ্গল হাউস, ৭৫ গুলশান অ্যাভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।
তারিখ: ২৩ ও ২৪ জানুয়ারি, ২০১৬
নোয়াখালী: রেড ক্রিসেন্ট, জজকোর্ট রোড, মাইজদী, এসএ পরিবহন-সংলগ্ন, নোয়াখালী।
তারিখ: ২৫ জানুয়ারি, ২০১৬
রংপুর বিভাগ: লার্নিং অ্যান্ড রিসোর্স সেন্টার, বাসা-বি/২৫, রোড নম্বর-১, সার্কিট হাউসের বিপরীত পাশে বর্ধন কুঠি, ক্যান্টনমেন্ট রোড, রংপুর।
তারিখ: ০৫ ফেব্রুয়ারি, ২০১৬
চট্টগ্রাম বিভাগ: হোটেল মিসকা, ৯৫ স্টেশন রোড, রিয়াজউদ্দীন কাঁচাবাজারের পাশে, চট্টগ্রাম।
তারিখ: ২৩ জানুয়ারি, ২০১৬
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও।
তারিখ: ৩ ফেব্রুয়ারি, ২০১৬
বগুড়া: হোটেল সেঞ্চুরি, ঢাকা-রংপুর রোড, চারমাথা, বগুড়া।
তারিখ: ৭ ফেব্রুয়ারি, ২০১৬
সিলেট বিভাগ: হোটেল ডালাস, নর্থ জেল রোড,
সিলেট-৩১০০ তারিখ: ১০ ফেব্রুয়ারি, ২০১৬